এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

কর্মীদের নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।

একই সঙ্গে এনসিপিতে যোগ দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য নেতারা নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এনসিপিতে যোগ দিয়ে ইসহাক সবার কাছে দোয়া চান। একই সঙ্গে তিনি বর্তমান সরকারকে গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:১২:৪২   ১৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
রাজধানীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া
প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন : হুইপ দুলু
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: ভূমিমন্ত্রী
শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী
বিজিএমইএ-বিকেএমইএর হুঁশিয়ারি শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ