বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী আজ উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতি নদী থেকে নদীয়ার চাঁদ ও কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত এ প্রকল্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশব্যাপী খাল খনন প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। সরকার শপথ নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে যে পরিমাণ কাজ হাতে নিয়েছে এবং বাস্তবায়ন শুরু করেছে, তা অভাবনীয়।

মন্ত্রী আরো বলেন, খাল খননের ফলে কৃষকরা বিনামূল্যে সেচের পানি পাবে। এর পাশাপাশি কৃষকদের স্বল্পমূল্যে সার ও ওষুধ প্রদানের পরিকল্পনাও সরকারের রয়েছে। ফলে গ্রামীণ জনপদে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকার দিনের ভোট রাতে করেছে এবং প্রশাসনকে ভোট কারচুপি করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটাধিকার ও সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পটি স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৩   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ