নগরকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



নগরকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলাতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রামপুটি বাজারে কাদেরের মুদি দোকানের সামনে থেকে স্থানীয় জনতার সহায়তায় শহিদুল মাতুব্বর (২৫) নামে এক যুবককে প্রায় ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/৫ ধারায় অভিযুক্তকে ১৫ দিনের কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল মাতুব্বর উপজেলার সাদীপুর গ্রামের বাসিন্দা। সাজা কার্যকরের জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫২   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ