প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন

প্রথম পাতা » খেলাধুলা » প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন

ফরিদপুর জেলা প্রতিনিধি : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ‌ফরিদপুর স্টেডিয়াম অনুষ্ঠিত ‌ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ফরিদপুর জেলা স্কুল ৩ উইকেটে ফরিদপুর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে জয় নিশ্চিত করে ফরিদপুর জেলা স্কুল।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ফরিদপুর জেলা স্কুলের খেলোয়াড় শান্ত ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু।
এ সময় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ অন্যান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৪   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন
টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
তাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বিচ গেমসের সেমিতে বাংলাদেশ
খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু
শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে জিততে দিল না বেতিস
প্রাইম ব্যাংক ‌‌ন্যাশনাল ‌ স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়
উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ