ফরিদপুরে মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌অসহায় ও দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌অসহায় ও দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



ফরিদপুরে মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌অসহায় ও দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি : মানব সেবা সাধু সংঘের উদ্যোগে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকেলে শহরের শ্রীধাম শ্রী অঙ্গনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক বন্ধু প্রীতম ব্রহ্মচারী, বর্তমান সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সংগঠনের সভাপতি অমরপ্রসাদ ধানুকা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবু প্রসাদ দাস, গৌড় চন্দ্র ঘোষ, মহাদেব বকশি, ডা. নিত্য গোপাল দাস, বিনীতা ধানুকা, বাসুদেব চৌধুরী, শুভ দাস, অর্জুন খৈতান সন্তোষ সিংহ ‌, রূপক রায়, জয়সাহা, সাগর মন্ডল, চয়ন সাহা, রাজেশ রায় ‌, তন্ময় রায় ‌সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।
অনুষ্ঠানে ১৫১ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি ভক্তদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য পরিবেশনের ও ব্যবস্থা করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৩০:৪৮   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ