ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছে, তদন্তকারীরা মনে করছেন যে, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের বলরুমে ঢোকার চেষ্টা করা বন্দুকধারীর লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ বলেন, ‘প্রাথমিক পর্যায়ের’ তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা ধারণা করছেন, ওই ব্যক্তি ‘প্রশাসনের সদস্যদের লক্ষ্যবস্তু বানিয়েছিল।’

ব্ল্যাঞ্চ বলেন, বন্দুকধারী ‘সক্রিয়ভাবে সহযোগিতা করছে না’ এবং ধারণা করা হচ্ছে, সে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ট্রেনে ওয়াশিংটনে আসে।

শনিবার রাতে হামলার চেষ্টার সময় ওয়াশিংটন হিলটনের বলরুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শত শত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন টড ব্ল্যাঞ্চও।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৭   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ
নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: বেলারুশের প্রেসিডেন্ট
আজ ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ