![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক ও ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
আজ সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় জেলা প্রশাসক শিক্ষকবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শিক্ষকবৃন্দ ও নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮:১২:৩১ ৩৬ বার পঠিত