নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী নিহত,

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী নিহত,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬



নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী নিহত,

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় রিলি বেগম নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে রাস্তার পাশে হাঁটার সময় পেছন থেকে বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি বাস আটক করে সড়কে প্রতিবাদ জানায়, এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে নগরকান্দা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৬   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ