মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬



মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ঝড়ে বসতঘরের ওপর বিশাল একটি মেহগনি গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মা এবং তাঁর দুই মেয়ে।

​রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতরা হলেন ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তাঁর দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

​শনিবার দিবাগত রাতে তারা তিনজনই ঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বিশালাকৃতির মেহগনি গাছ উপড়ে টিনের চালের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

​সকালে স্থানীয়রা বিধ্বস্ত ঘর ও পড়ে থাকা গাছ দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর গাছের নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন , ​”সকালে খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। গাছের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।”

​ভোররাতের এই আকস্মিক দুর্যোগে একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে নয়ানগর ইউনিয়নের আকাশ-বাতাস। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০০   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ