সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬



সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া আমজাদ মার্কেটস্থ ইবকাল হোসেন ভেন্ডারের কার্যালয়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার ১ ডোজ টিকা প্রদান করা হয়।

নাসিক ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেনের ভেন্ডারের সার্বিক সহযোগিতায় উক্ত টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ডালিম মোহাম্মদ, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেনসহ আরো অনেকে।

এসময় ইকবাল হোসেন ভেন্ডার বলেন, শিশুদের সুস্থ রাখতে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম ও রুবেলা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে আমাদের ২নম্বর ওয়ার্ডে আজকে হাম ও রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। আগামী ৩০ এপ্রিলও শিশুদের মাঝে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে।

তিনি আরো বলেন, এতো সুন্দর ভাবে টিকা প্রদানের ব্যবস্থা করার জন্য আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. শাখাওয়াত হোসেন খান,কে ধন্যবাদ জানাই।

প্রত্যাকটা বাবা,মার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানদের সুস্থ রাখতে সময় মত টিকা দিয়ে দিবেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২৩   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ