আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

ভোলা-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি ও পরিকল্পিত চুরি হয়েছে।

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি আজ এ কথা বলেন।

গত সপ্তাহে জাতীয় সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের সূত্র ধরে পার্থ বলেন, ‘ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনা’ শব্দটি এই ভয়াবহ লুণ্ঠনের তুলনায় অত্যন্ত হালকা ও মৃদু একটি শব্দ। মূলত বাপেক্সকে সম্পূর্ণ পাশ কাটিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রত্যক্ষ মদদে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। এরপর কুইক রেন্টালের নামে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা হয়েছে, যার বোঝা এই জাতি এখনও বয়ে বেড়াচ্ছে।

তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বিষয়ে পার্থ বলেন, বর্তমানে কেন তরুণ সমাজ বারবার কেবল জুলাইয়ের ৩৬ দিনের গণঅভ্যুত্থানের কথাই বলে, তার কারণ আমাদের অনুধাবন করতে হবে। ২০০৮ থেকে গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ যে অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে, তা আমরা তরুণদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি।

পার্থ বলেন, বর্তমান অনেক সংসদ সদস্যের বয়স যখন মাত্র ১০ বছর ছিল, তখন শেয়ারবাজারের দরবেশের কবলে পড়ে ৩০ লাখ মানুষ ফকির হয়েছে। বিডিআর পিলখানা হত্যাকা- কিংবা শাপলা চত্বরে আলেম-ওলামাদের যেভাবে অপমান করা হয়েছে, সেই ক্ষতগুলো আজকের প্রজন্ম হয়তো সেভাবে ফিল করে না। ইয়াবাসম্রাট বদি কিংবা মমতাজের মতো ব্যক্তিদের এই পবিত্র সংসদে বসিয়ে সংসদকে কলঙ্কিত করা হয়েছিল, যা তরুণদের জানানো অত্যন্ত জরুরি।

বিচার বিভাগ ও প্রশাসন প্রসঙ্গে পার্থ বলেন, আওয়ামী লীগ আমলে বিচার বিভাগকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে, খোদ একজন প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার রায়ের মতো গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম গণভবনের বারান্দায় বসে লেখা হতো।

তিনি ব্যাংক লুট ও অর্থনৈতিক অপরাধের লাগাম টানতে ‘ইকোনমিক ট্রিজন’ বা অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন পাসের জোর দাবি জানান ।

বাংলাদেশ সময়: ২৩:১১:০১   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ