ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক কমিটির আহ্বায়ক এ বি এম মোশাররফ হোসেন, এমপি’র সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম এবং আখতার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে উভয় সাব-কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য পুস্তক ও সাময়িকী খাত এবং গবেষণা ব্যয় খাতে বরাদ্দ পর্যালোচনা করে। উল্লিখিত খাতে বরাদ্দ কীভাবে বৃদ্ধি করা যায় এবং বরাদ্দকৃত অর্থ সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় সে বিষয়ে সুপারিশ প্রদান করা হয়। এছাড়া জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট এবং বিতর্কসমূহ (ডিবেট) ডিজিটালাইজেশনসহ সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য সহজে অনুসন্ধানের ব্যবস্থা এবং সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা যাচাই-বাছাই বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে পুস্তক ক্রয়ের তালিকা চূড়ান্ত করার পূর্বে সংসদ অধিবেশনে স্পীকারের মাধ্যমে সংসদ সদস্যদের তাদের পছন্দের পুস্তকের তালিকা আহ্বান করার সুপারিশ করা হয়। প্রাপ্ত তালিকা থেকে কমিটি যাচাই-বাছাই করে পুস্তক ক্রয়ের বিষয়টি নিশ্চিত করবে এবং সংসদ সদস্যদের গবেষণার আগ্রহ সম্পর্কে অবহিত হবে।

এছাড়া গ্রন্থাগার গবেষণা খাত থেকে বহনযোগ্য অর্থে সংসদ সদস্যদের জন্য সুবিধাজনক সময়ে কর্মশালা আয়োজনের বিষয়েও কমিটি সুপারিশ প্রদান করে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৯   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ