স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণ, ফৌজদারি মামলাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রদূত মিখাইল কাসকো নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন রয়েছে। এটিকে আরো সুদৃঢ়করণের জন্য দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারকরণ করা প্রয়োজন।

তিনি বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ।
বাংলাদেশ চাইলে বেলারুশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে পারে এবং ড্রোনসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বেলারুশ থেকে সংগ্রহ করতে পারে।

এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান পটাশ সার উৎপাদনকারী ও রফতানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত সার আমদানি করে থাকে।
এক্ষেত্রে বেলারুশ হতে পারে বাংলাদেশের সার আমদানির নতুন গন্তব্য। রাষ্ট্রদূত এ সময় বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন দিক মন্ত্রীর নিকট তুলে ধরেন।

মন্ত্রী জানান, কৃষিপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশ এ বিষয়ে বেলারুশের নিকট থেকে কারিগরি সহযোগিতা নিতে পারে।

রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয় মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত এ সময় মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১৪   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ
রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী
বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই
এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ