![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ ব্যাপারে ফরিদপুর সিভিক সার্জন অফিস থেকে জানা গেছে জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৭২৫ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ৩৮ জন হামে আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সালথা উপজেলায় সর্বোচ্চ ২০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদর উপজেলায় ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন। আলফাডাঙ্গা উপজেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
হাসপাতালভিত্তিক তথ্যে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭ জন এবং পূর্বের ২১ জনসহ মোট ভর্তি রয়েছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় এখান থেকে ৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।
অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩১ জন এবং পূর্বের ৫২ জনসহ মোট ভর্তি রয়েছেন ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতাল থেকে ২৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন, মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৩৯৪ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জনগণকে টিকা গ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে
বাংলাদেশ সময়: ১৫:১৯:১৬ ৪০ বার পঠিত