ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ কলাবাগান থেকে ৬ দিন পর উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ কলাবাগান থেকে ৬ দিন পর উদ্ধার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ কলাবাগান থেকে ৬ দিন পর উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কোতোয়ালী থানাধীন এলাকায় নিখোঁজ হওয়ার ছয়দিন পর আইরিন আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে ফরিদপুর কোতোয়ালী থানার পূর্ব বাখুন্ডা আদর্শ গ্রাম এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা বাকা মিয়া বিশ্বাস কোতোয়ালী থানায় ২৫ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯২২) করেন।
আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে বাখুন্ডা পশ্চিম পাড়া এলাকার একটি কলাবাগানে কাজ করতে গিয়ে স্থানীয় সোনা মিয়া (৪০) ও দুলাল মোল্লা (৪১) দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে একটি শিশুর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি শিশুটির পরিবারকে জানালে স্বজনরা ঘটনাস্থলে এসে পোশাক দেখে মরদেহটি আইরিন আক্তার কবিতার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:২৬:২২   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ