ফরিদপুরে হামে নতুন শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ৭২৫, মৃত্যু ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হামে নতুন শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ৭২৫, মৃত্যু ৮
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে হামে নতুন শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ৭২৫, মৃত্যু ৮

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ ব্যাপারে ফরিদপুর সিভিক সার্জন অফিস থেকে জানা গেছে ‌জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৭২৫ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ৩৮ জন হামে আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সালথা উপজেলায় সর্বোচ্চ ২০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদর উপজেলায় ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন। আলফাডাঙ্গা উপজেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
হাসপাতালভিত্তিক তথ্যে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭ জন এবং পূর্বের ২১ জনসহ মোট ভর্তি রয়েছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় এখান থেকে ৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।
অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩১ জন এবং পূর্বের ৫২ জনসহ মোট ভর্তি রয়েছেন ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতাল থেকে ২৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন, মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৩৯৪ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জনগণকে টিকা গ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে

বাংলাদেশ সময়: ১৫:১৯:১৬   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ