আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের ফটোজার্নালিজমকে বিশ্বমানে উন্নীত করতে, আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানো ও উন্নত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার প্রসারে সংবাদ পরিবেশনায় আলোকচিত্রের গুরুত্ব বহুগুণ বেড়েছে।

তাই প্রতিমন্ত্রী উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নেপালের সৌন্দর্য’ শীর্ষক নেপাল-বাংলাদেশ যৌথ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেপাল ফোরাম অফ ফটোজার্নালিস্টস (এনএফপিজে) ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন খবরের আগে ছবি দেখে সংবাদ পড়তে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট পড়তে আকৃষ্ট হই। কিন্তু আমাদের দেশের ফটো সাংবাদিকদের ইকুইপমেন্ট ও ক্যামেরা অনেক ক্ষেত্রে বৈশ্বিক মানদ- অনুযায়ী আধুনিক নয়।

তিনি বলেন, ‘উন্নত প্রশিক্ষণ ও আধুনিক এডিটিং প্যানেল ব্যবহারের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করতে হবে।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ লক্ষ্যে মন্ত্রণালয় ও ব্যক্তিগত পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে ফটো সাংবাদিকদের অসামান্য অবদানের কথা স্মরণ করে, ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ফটো সাংবাদিকরা ইতিহাসের সাক্ষী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন।

বিবিসি লন্ডনে ১৬ বছর আইটি ও ব্রডকাস্টিং বিভাগে কর্মরত থাকার অভিজ্ঞতা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ফটোগ্রাফির প্রতি আমার ব্যক্তিগত প্রবল আগ্রহ রয়েছে। আমি সব সময় সাংবাদিকদের পাশে আছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও পর্যটন বিকাশে সহায়ক হবে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিপিজেএ’র সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রওনাক হোসেন।

প্রদর্শনী উপলক্ষে নেপালের এনএফপিজেএ’র একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ রাজ ওনতা। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি লেখা বাহাদুর শ্রেষ্ঠ (সাগর), সাধারণ সম্পাদক ঘনশ্যাম শ্রেষ্ঠ, সম্পাদক প্রবীন কুলুং রাই, কেন্দ্রীয় সদস্য মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল ও অনুপ প্রধান এবং সাধারণ সদস্য রাম শরণ মহারজান (লেন্সম্যান)।

এছাড়া নেপালের পোখরা শাখার সম্পাদক প্রেম বাহাদুর থাপা ও সিন্ধুলি শাখার চেয়ারম্যান উদ্ধব কুমার শ্রেষ্ঠও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে নেপালের বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের ওপর ধারণকৃত বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়।

প্রতিমন্ত্রী ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন ও চিত্রকর্মগুলো ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৪৯   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ডিসির
চাষাঢ়া হকার্স মার্কেট ভেঙে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা নাসিক প্রশাসকের
জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত
সংবিধান আমাদের আবেগ ও লাখ শহীদের রক্তের সঙ্গে জড়িত : মির্জা ফখরুল
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
​সরিষাবাড়ীতে স্কুলে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ