গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

গাজাগামী ত্রাণবাহী বহরের ২০টির বেশি নৌযান থেকে প্রায় ১৭৫ জন আন্দোলন কর্মীকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘২০টির বেশি নৌযান থেকে প্রায় ১৭৫ জন কর্মীকে এখন শান্তিপূর্ণভাবে ইসরাইলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’

ইসরাইলি নৌবাহিনীর একটি জাহাজে থাকা কর্মীদের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজায় প্রবেশের সব পথই নিয়ন্ত্রণ করে ইসরাইল।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এ অঞ্চলে পণ্য প্রবাহে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছে জাতিসংঘ ও বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা।

এতে সেখানে পণ্যের ঘাটতি দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৪৮   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ