সীমান্তে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



সীমান্তে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম বিজিবি ব্যাটালিয়ন (বিজিবি)। জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি গবাদিপশু ও বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করেন। যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল-হক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান নির্মূলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান ও নিরবচ্ছিন্ন নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১১:১২   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ