শুক্রবার, ১ মে ২০২৬

মে দিবস উপলক্ষে মধুখালীতে র‍্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মে দিবস উপলক্ষে মধুখালীতে র‍্যালি ও আলোচনা সভা
শুক্রবার, ১ মে ২০২৬



মে দিবস উপলক্ষে মধুখালীতে র‍্যালি ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস- ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শ্রমিক ফেডারেশনের সভাপতি সোহরাফ হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন। সভায় শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের অধিকার আদায়ে সকলকে সোচ্চার হবার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রমজান আলী বিশ্বাস, সালেহীন সোয়াদ সাম্মী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা থেকে র‍্যালি বের হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৯   ১৪ বার পঠিত