সদরপুরে মহান মে দিবস উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে মহান মে দিবস উদযাপিত
শুক্রবার, ১ মে ২০২৬



---

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়। এবং পরে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় সদরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

সভায় বক্তারা শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু এবং সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি বেসরকার দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াত এবং গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রমিক দলের র‍্যালি:
আলোচনা সভা শেষে সদরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শ্রমিক ও রাজনৈতিক কর্মীরা শ্রমিকের অধিকার আদায়ের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সভায় বক্তারা বলেন, “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই স্লোগানকে সামনে রেখে আমাদের আগামী দিনের স্মার্ট ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি আমাদের সকলের নৈতিক

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৫১   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ