সুনামগঞ্জে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ১ মে ২০২৬



সুনামগঞ্জে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ২১.৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।

শুক্রবার (১ মে) সকালে র‍্যাব-৯ আটককৃত দুইজন ও জব্দকৃত গাঁজাসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের হালাবাদী আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের জুমান মিয়া (২৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাকুচাইল গ্রামের আক্তার হোসেন (৩১)।

র‍্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ধনপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে একটি চক্র। পরে অভিযান চালিয়ে সিঙ্গেল কেবিন নীল-হলুদ রঙের একটি পিকআপসহ একজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পিকআপ চালক জানায়, তিনি হালাবাদী এলাকার জুমান মিয়ার কাছে দুই বস্তা গাঁজা পৌঁছে দিয়েছেন। পরে র‍্যাবের দলটি জুমান মিয়ার বসতঘরের বারান্দায় অভিযান চালিয়ে তাকেও আটক করে।

জুমান মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, তার বসতঘরের বারান্দায় রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ২১.৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০১   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
সরিষাবাড়ীতে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক এনায়েত
সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ