বন্ধ কলকারখানা চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্ধ কলকারখানা চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শুক্রবার, ১ মে ২০২৬



বন্ধ কলকারখানা চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বলানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শ্রমিকদের প্রতি আমাদের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা যেমন চেষ্টা করছি শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে, তেমনি তারা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে আপনাদের পরিবারের স্বচ্ছলতা ফেরাতে নানা উদ্যোগ চলমান থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, যে প্রতিষ্ঠানে শ্রমিকরা সন্তুষ্ট চিত্তে কাজ করে, সেই প্রতিষ্ঠানই উন্নতি করে। যারা শ্রমিকদের শোষণ করে তারা সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে সেই প্রতিষ্ঠান টিকে থাকে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। আপনাদের কষ্ট লাঘবের জন্য আমাদের অঙ্গীকার ও প্রচেষ্টা প্রতিদিন প্রতি মুহূর্তে জারি থাকবে।

যশোর কালেক্টরেট চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

এছাড়াও বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মজনু এবং জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রমিকদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৩:০৪   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ