শুক্রবার, ১ মে ২০২৬

ফরিদপুরে মে দিবসে শ্রমিক দলের একাংশের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মে দিবসে শ্রমিক দলের একাংশের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
শুক্রবার, ১ মে ২০২৬



ফরিদপুরে মে দিবসে শ্রমিক দলের একাংশের  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে ফরিদপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা শ্রমিক দলের সভাপতি মোজাফফর আলী মুসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, কোতোয়ালি থানা শ্রমিক দলের সভাপতি খায়রুল বাসার সবুজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলসহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিরুল ইসলাম কায়েস সহ ‌অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিএনপি সব সময় শ্রমিকদের স্বার্থে কাজ করে আসছে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। তারা শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়ন ও কর্মঘণ্টা নির্ধারণে মালিকপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩১   ২০ বার পঠিত