সিলেটে পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শনিবার, ২ মে ২০২৬



সিলেটে পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের কাশিপুরে বাঁশিয়া নদী পূনঃখনন কাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) বেলা ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, কাশিপুরে যে নদীটা আছে, এখানে যে খালটা, এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। তারপরে আবার এই খালটা চলতে চলতে এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না? এই খালটা আমরা কাটতে চাই। কেন কাটতে চাই? এই খালটা যদি আমরা কাটি প্রায় ৮০ হাজার কৃষকের প্রথমত, সরাসরি উপকার হবে।

তিনি আরও বলেন, ৮০ হাজারের বাইরে দেড় লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। এই খালটা প্রায় কাটলে, আপনারা যাদের জমি-জমা আছে এই খালের দুই পাশে…ফসল যে উৎপাদন হয় প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে।

এ সময়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে দিয়ে বহমান প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যরে ‘বাঁশিয়া নদীটি কালের বিবর্তনে ‘দখল-দূষণ ও পলি ভরাটের ফলে বিপন্নের পথে। সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজার এলাকায় ‘সুরমা নদী’ থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে মিলিত হয়েছে বর্ষাকালে নদীতে পানির প্রবাহ না থাকা ‘বাঁশিয়া নদী’।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪২   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ