আশুলিয়ায় ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশুলিয়ায় ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
শনিবার, ২ মে ২০২৬



আশুলিয়ায় ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মোফাজ্জল হোসেন সাগর (৩৩) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোফাজ্জল হোসেন সাগর ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান, অফিসার ও ফোর্সসহ আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোফাজ্জল হোসেন সাগর নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। ওই ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫৩   ১৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ