ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীন হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীন হবে: সমাজকল্যাণমন্ত্রী
শনিবার, ২ মে ২০২৬



ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীন হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান,আওয়ামী লীগ, বিএনপি জামায়াত ও জাতীয় পার্টি দেখা হয়নি। যারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত সবাই পেয়েছে। সারাদেশে জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হবে কৃষক কার্ড বিতরণ। ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীন হবে।

শনিবার (২ মে) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বিএডিসির আয়োজনে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, যশোর আর ঝিনাইদহ যদি ফুল উৎপাদন করতে পারে আপনারা কেন পারবেন না। ফুল তো আরো বেশি লাভজনক ফসল তাই কৃষকদের ফুল চাষে এগিয়ে আসতে হবে। এছাড়া আশুরার বিল, সিতাকোর্টের যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে বাইরের মানুষ দেখতে আসবে।

তিনি বলেন, বর্তমান সরকার চায় প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণি পেশার মানুষ স্বাবলম্বী হোক। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

এসময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫১   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু
রূপগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার ঢাকা ডিবি পুলিশের ৩ সদস্য
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে - আইনমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ