কলা গাছের ডাটা কাটাকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » কলা গাছের ডাটা কাটাকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৫
শনিবার, ২ মে ২০২৬



কলা গাছের ডাটা কাটাকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কলা গাছের ডাটা কাটার মতো সামান্য অভিযোগ থেকে সৃষ্ট এই বিবাদে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর পূর্বপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সানাকৈর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলাম হারুনের স্ত্রী ফরিদা বেগম প্রতিবেশী মৃত উমর আলীর ছেলে নুরুল ইসলামের পরিবারের বিরুদ্ধে তাদের কলা গাছের ডাটা কাটার অভিযোগ তোলেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঝগড়ার একপর্যায়ে ফরিদা বেগম তার বাবার বাড়ি থেকে হুমায়ুন ও রানাসহ ১০-১২ জন বহিরাগত লোক ডেকে আনেন। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিনমজুর নুরুল ইসলাম, তার স্ত্রী সুফিয়া বেগম ও বৃদ্ধা মা নুরজাহানকে বেধড়ক মারধর করেন। এই সংঘর্ষে অপর পক্ষের ফরিদা বেগম ও তার ছেলে ফাহিমও আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে নুরুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এক হৃদয়বিদারক তথ্য। চরম আর্থিক সংকটের কারণে দরিদ্র এই দিনমজুর পরিবারটি সুফিয়া বেগমকে জেলা হাসপাতালে ভর্তি করতে ব্যর্থ হয়। বর্তমানে উন্নত চিকিৎসা ছাড়াই বাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তিনি বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:১০:০৮   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ