বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে রাখা হবে না : আমানউল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে রাখা হবে না : আমানউল্লাহ
শনিবার, ২ মে ২০২৬



বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে রাখা হবে না : আমানউল্লাহ

বিএনপির পরিচয়ে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক কারবারিদের দলে রাখা হবে না জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

শনিবার (২ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে। দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখল করতে পারবে না।
সমাবেশে উপস্থিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, মাদক সেবনকারী ও বিক্রয়কারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

দলের নেতাকর্মীদের দেশের জনগণের সঙ্গে মিলেমিশে ভালো কাজ করার পরামর্শ দেন ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য। এ ছাড়া বিএনপির নেতাকর্মীদের মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে তদবির না করার নির্দেশনা দেন তিনি।

তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন।

অনুষ্ঠানে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০০   ১৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ