![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে
পৌরসভার বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে উক্ত পোস্টার গুলি লাগানো হয়।
এর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা,দায়িত্বশীলতা এবং তথ্যের অবাধ প্রবাহের গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:২২:৫৭ ১৭ বার পঠিত