ফরিদপুরে হামে : নতুন শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ৮২৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হামে : নতুন শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ৮২৫
রবিবার, ৩ মে ২০২৬



ফরিদপুরে হামে : নতুন শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ৮২৫

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ৩ মে ২০২৬ তারিখ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে সকাল ৮টা) নতুন করে ৩৮ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে।
তবে স্বস্তির বিষয় হচ্ছে, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং মোট মৃত্যুর সংখ্যাও শূন্য রয়েছে বলে জানানো হয়েছে।
উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় আলফাডাঙ্গা উপজেলায় ১০ জন এবং সালথা উপজেলায় সর্বোচ্চ ২০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন এবং সদরপুরে ৭ জন আক্রান্ত হয়েছেন। অন্য উপজেলাগুলোতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে জেলার হাসপাতালগুলোতেও রোগীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। গত ২৪ ঘণ্টায় ৩২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫৩   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ