ফরিদপুর ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
রবিবার, ৩ মে ২০২৬



ফরিদপুর ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার ১নং ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহীদুল ইসলাম মজনুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মোঃ সহীদুল ইসলাম মজনুর বিরুদ্ধে দায়েরকৃত কোতয়ালী থানার জি.আর. ৫৩৬/২০২৪ নং মামলায় ১৪৩/৩২৩/৩০৭/৩৪/৫০৬ (১) ধারায় অভিযোগ আমলে গ্রহণ করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালত, ফরিদপুর। এ প্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত বলে বিবেচিত হয়।
এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী জনস্বার্থে তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩১   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ