![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৮ (আটানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে ১ মে পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ আবু কাওসার সবুজ ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্স ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন বাউসখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃত আসামি তানসেন মাতুব্বর (২৮), পিতা সাইদুল মাতুব্বর,মাতা চায়না বেগম, সাং নুরপুর, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। তার কাছ থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:১২ ২৩ বার পঠিত