ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
রবিবার, ৩ মে ২০২৬



ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর জেলা ‌প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বাদ জোহর গেরদা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, শিশু কবিতার হত্যাকাণ্ড একটি অমানবিক ও বর্বর ঘটনা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল সহযোগীর ফাঁসি কার্যকরের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা রোধ করা সম্ভব হবে না।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া, গেরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মাস্টার , বিএনপি নেতা মিলন মেম্বার ‌, দেলোয়ার হোসেন ‌ স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্যর প্রতিষ্ঠাতা ‌জাহিদ ইসলাম বাখুন্ডা ব্লাড ব্যাংকের সভাপতি ‌ মিয়া রোমান । এ সময় স্থানীয় এলাকাবাসী উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৩০   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ