ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক আটক
মঙ্গলবার, ৫ মে ২০২৬



ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক আটক

ভোলায় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৪ মে) রাত ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. জাকির হোসেন (৪২)। তিনি সদর উপজেলার কোরালিয়া গ্রামের মো. সিদ্দিক ফরাজির ছেলে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা হতে ‘কর্ণফুলি-১৩’ লঞ্চে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছিলেন। এর গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ৩টায় কোস্ট গার্ড লঞ্চে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বাংলাদেশ সময়: ১৪:০৯:০৫   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ