ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর প্রেসক্লাবে ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালের মাসুদ হত্যা মামলায় তাকে ও তার পরিবারকে জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমদাদুল হক বাচ্চু মিয়া। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাসুদ রানা নিহত হন। ওই হত্যা মামলায় তাকে, তার পরিবারের সদস্য ও সমর্থকদের আসামি করা হয়। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গত ৫ মে ভাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তার মা হালিমা বেগম তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এর প্রতিবাদেই তিনি সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরছেন।
বাচ্চু মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গজারিয়া গ্রামের গ্রাম সরকার প্রধান, হামিরদী ইউনিয়নের সদস্য, ভাঙ্গা পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মাসুদ হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেন, ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রিজু মিয়া, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক প্রিন্স মাতব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৮   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ