জামালপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



জামালপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন শিপন (২১), ইব্রাহিম (২৭) ও ইউসুফ আলী (২২)। তাঁরা উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তাঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ওই ছাত্রীকে একটি পতিত জমির মাঠে ডেকে নেন ওই যুবক। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। ওই সময় সেখানে ওত পেতে ছিলেন শিপন, ইব্রাহিম ও ইউসুফ। তাঁরা এগিয়ে গেলে ওই যুবক সেখান থেকে দৌড়ে পালান। এ সময় ওই তিনজন সংঘবদ্ধভাবে ছাত্রীটিকে ধর্ষণ করেন।

ঘটনার ১৬ দিন পর ২০২৪ সালের ৫ মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় করেন। এতে ওই চারজনকে আসামি করা হয়। শুনানি শেষে আজ তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর সরকারি কৌঁসুলি ফজলুল হক বলেন, মামলায় ভুক্তভোগী ছাত্রীসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আসামিরা সবাই ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। এতে অভিযোগটি প্রমাণিত হয়েছে। এ কারণে ওই তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। আর ওই যুবককে খালাস দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৫   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
‘সিক্রেট ওয়ার্স’-এ নোয়া জুপ: এক্স-মেন নাকি ফ্র্যাঙ্কলিন রিচার্ডস?
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
শ্রদ্ধা ও ভালোবাসায় শশিকর উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষকের বিদায়
নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৬
আল কোরআন ও আল হাদিস
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ