জ্ঞান অর্জনে পরিবার ও সমাজ আলোকিত হয়: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্ঞান অর্জনে পরিবার ও সমাজ আলোকিত হয়: মামুন মাহমুদ
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



জ্ঞান অর্জনে পরিবার ও সমাজ আলোকিত হয়: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, মানুষ যদি শিক্ষা গ্রহণ করে এবং জ্ঞান অর্জন করে, তাহলে সেই মানুষটি শুধু আলোকিত হয় না, তার পরিবার ও সমাজও আলোকিত হয়।”

বৃহস্পতিবার (৭ মে) রাতে নাগরিক সংবর্ধনা সভা এবং সাধারণ পাঠাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

মামুন মাহমুদ বলেন, “মানুষ যদি শিক্ষা গ্রহণ করে এবং জ্ঞান অর্জন করে, তাহলে সেই মানুষটি শুধু আলোকিত হয় না, তার পরিবার ও সমাজও আলোকিত হয়। জ্ঞানের ভান্ডার হলো একটি পাঠাগার।”

তিনি আরও বলেন, “এই যে বইয়ের গুদাম, পাঠাগার— এটি জ্ঞানের গুদাম। একটি মানুষ যদি একটি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার একটি দেশকে আলোকিত করতে পারে। সুতরাং পাঠাগারের গুরুত্ব অনেক বেশি।”

তিনি বলেন, “এই এলাকা থেকে অনেকেই সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন এবং অনেকে সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। এসব অর্জনে পাঠাগারেরও কিছু অবদান রয়েছে।“

মামুন মাহমুদ বলেন, “আমি প্রত্যাশা করি, এই এলাকায় অনেক জ্ঞানী-গুণীজন আসেন। আপনারা যেন এই পাঠাগারকে বাঁচিয়ে রাখেন। একটু সুদৃষ্টি দিলেই এটি আরও সমৃদ্ধ হবে। জেলা পরিষদের পক্ষ থেকে এই নির্মাণ কাজ শেষ হওয়ার পর আরও কিছু কাজ করে দেওয়া হবে।”

তিনি বলেন, “পাঠাগারের সৌন্দর্যই হলো বই। প্রমথ চৌধুরী বলেছিলেন, আমরা অনেকে অনেক কিছু দিয়ে ঘর সাজিয়ে রাখি। কিন্তু একটি ঘর যদি বই দিয়ে সাজানো হয়, সেটি অনন্য হয়ে ওঠে। এর মতো সৌন্দর্য আর কিছুতে আসে না। সুতরাং পাঠাগার যেমন দেখতে সুন্দর, তেমনি এটি জ্ঞানের ভান্ডারও।”

বক্তব্যে তিনি সাধারণ পাঠাগারের সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন।

জেলা পরিষদের প্রশাসক বলেন, “আমি সাধারণ পাঠাগারে আসার আগে ভাবতাম, নামই তো সাধারণ পাঠাগার। কিন্তু এসে দেখলাম, এটি আসলে সাধারণ পাঠাগার নয়, বরং একটি অসাধারণ পাঠাগার। এটির সঙ্গে যারা যুক্ত, প্রতিষ্ঠা করেছেন এবং যাঁরা তিল তিল শ্রম ও মেধা দিয়ে এই পাঠাগার গড়ে তুলেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী নেত্রী লিপি খন্দকার, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, বৃহত্তর তল্লা পঞ্চায়েতের সভাপতি মো. শমশের আলী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ডা. মো. জাহাঙ্গীর আলম এবং নারী নেত্রী ও সাংস্কৃতিক সংগঠক রহিমা শরীফ মায়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ পাঠাগারের সভাপতি কুতুবউদ্দিন শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৮   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
বারহাট্টার ৭ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক
বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
গণহত্যার বিচার নিয়ে ‘হতাশ’ নাহিদ ইসলাম যা বললেন
‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন
জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত : আইনমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আওয়ামী লীগের ১৯২ আসামি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ