জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুর
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, জেলেদের মধ্যে ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আধীনে যে জাল দেওয়া হয়, তা আমরা প্রকৃত জেলেদেরকে দেব এবং জেলেদের আগের যে তালিকা আছে তা রিভাইস (পুনর্বিন্যাস) করতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৪টায় পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক হাজার জেলের মধ্যে ইলিশ জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন- যে প্রকৃত জেলে না, তিনি যেন জেলে সুবিধা না পায়। কিন্তু বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা পায়- এমন কেউ যদি অসহায় হয়, তবুও তারা জেলে সুবিধা পাবেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা ও দশমিনা সার্কেল) মো. সৈয়দ্দুজামান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৮   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ