বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী
শুক্রবার, ৮ মে ২০২৬



বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি। তিনি বলেন, থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পতাজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসিমিয়ার বাহক হন, শুধু তখনই সন্তানদের এই রোগ হতে পারে।

মন্ত্রী আজ ঢাকায় মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত ‘বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬’ উপলক্ষ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মনজুর মোরশেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া ইসলাম এবং ডাঃ হুমায়ুন কবির।

মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণপূর্বক বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে গড়ে তুলে তাদেরকে মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য সরকার তৎপর রয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে প্রতি নয়জনে একজন থ্যালাসিমিয়া রোগের বাহক। প্রতিবছর বাংলাদেশে প্রায় আট হাজার শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। ব্যাপক প্রচার-প্রচারণা ও কনটেন্ট তৈরির মাধ্যমে থ্যালাসিমিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৪৫   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
জামায়াত আমীর ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবেন না, করলে আপার মতো পালাতে হবে
পম্পেইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্রে টম হিডলস্টন
ছেলের জন্মের খবর শুনে বাঘের সঙ্গে লড়াইয়ে অমিতাভ বচ্চন
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ