ফরিদপুরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শুক্রবার, ৮ মে ২০২৬



ফরিদপুরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস।
অনুষ্ঠানে ‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রায়হান গফুর, সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল এবং ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ‌ সাংবাদিক ও সাহিত্যক মফিজ ইমাম মিলন ‌নাট্যকুঞ্জের সভাপতি নীরব ইমতিয়াজ শান্ত। এছাড়াও ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। পরে ফরিদপুর জেলার বিভিন্ন শিশু শিল্পীর পরিবেশনায় আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। এতে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির প্রতিযোগীরাও অংশগ্রহণ করে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৪   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ