যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি সংশোধনের সুযোগ আছে : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি সংশোধনের সুযোগ আছে : বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ৮ মে ২০২৬



যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি সংশোধনের সুযোগ আছে : বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৮ মে) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত থাকবে।

তিনি বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। অন্যথায় আমদানি-রপ্তানি ব্যয় হ্রাস করা সম্ভব হবে না।

বাণিজ্যমন্ত্রী জানান, সরকারের মালিকানাধীন বন্ধ মিল-ফ্যাক্টরিগুলো পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসময় তিনি দাবি করেন, বর্তমান মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাময়িক এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকবে না।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৬   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ