চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত
শুক্রবার, ৮ মে ২০২৬



চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময় চরভদ্রাসন উপজেলায় ৮ মে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার স্মরণে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার চরভদ্রাসনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে “১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি”।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ৮ মে চরভদ্রাসনে পাকিস্তানি বাহিনী নিরীহ সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়।
সেসব শহীদদের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাজ্জাদুল হক সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক অমর সাহা তপু, চরভদ্রাসন উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান আব্দুল মান্নান, সদরপুর উপজেলা কমিটির সভাপতি বাবু লক্ষণ চন্দ্র সাহা, শহীদ পরিবারের সন্তান পরিতোষ সাহা গজেন, বীরাঙ্গনা চারুবালা, বিদ্যুৎ কুমার, পূর্ণচন্দ্র বিশ্বাসসহ কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৫:১২   ১৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে ঢাকায় আটক বোয়ালমারী ছাত্রলীগের তিন
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
স্পীকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস এবং জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ