ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে নতুন শনাক্ত ৫৪ জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে নতুন শনাক্ত ৫৪ জন
শুক্রবার, ৮ মে ২০২৬



ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে নতুন শনাক্ত ৫৪ জন

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলায় হামের (মিজেলস) প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হাম আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১৪ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১২ জন, সালথায় ২০ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং পুরাতন রোগী রয়েছেন ৪০ জন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ১৩ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২২৪ জন।

অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন এবং পুরাতন রোগী রয়েছেন ৪৬ জন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৬০৬ জন।

জেলায় বর্তমানে দুই হাসপাতালে মোট ১৪০ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২৪   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ