ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শুক্রবার, ৮ মে ২০২৬



ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বেলা ১১টায় ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলতায়নে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামচু মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
এ সময় ফরিদপুর মহানগর বিএনপি’র আহবায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গী, মহানগর বিএনপি’র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কৃষকদল ফরিদপুর জেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম, শ্রমিকদল ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ মুজাফফর আলী মুসা, কোতোয়ালি থানা বিএনপির সেক্রেটারি নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সহ ড্রাইভার ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন- “আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের ঋণে আমি আজীবন ঋণী হয়ে থাকবো। আমি মনে করি, এই বিজয় কেবল আমার নয়, এটি পুরো ফরিদপুরবাসীর বিজয়। তিনি আরও বলেন: ​”আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙ্গা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, আপনাদের প্রতি আমার বিশেষ নজর থাকবে। আপনারা ভালোবেসে আমাকে এমপি বানিয়েছেন, আপনাদের যেকোনো প্রয়োজনে, সুখে-দুখে আমাকে সবসময় পাশে পাবেন। আপনাদের অধিকার রক্ষা ও ভাগ্য উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৫   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ