ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ৯ মে ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৯ মে ২০২৬, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন।
১৫০৯ - নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাস এর কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।
১৫৭৩ - ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।
১৭৮৮ - ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।
১৮৭৪ - বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়।
১৮৭৯ - নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন।
১৯৩৬ - ইতালি-ইথিওপিয়া একত্রীভূত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।
১৯৪৫ - নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।
১৯৫৫ - ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগদান করে এই দিনে।
১৯৬০ - বিশ্বখাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।
১৯৬৬ - চীন তৃতীয়বারের মত পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।

১৯৬৭ - জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৪ - অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর্।
১৯৯২ - আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।
১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৬ - ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।
১৯৯৭ - জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।
২০০৪ - চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে। যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ দেখছিলেন।

জন্ম

১৪৫৪ - আমেরিগো ভেসপুসি, ইতালীয় ব্যবসায়ী, অভিযাত্রী, নৌ-বিশারদ এবং মানচিত্র নির্মাতা।
১৫৪০ - মেওয়ারের শিশোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারানা প্রতাপ সিং।
১৮০০ - আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন।
১৮৬৬ - গোপালকৃষ্ণ গোখলে, ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক।
১৮৯৫ - রিচার্ড বার্থেলমেস, মার্কিন অভিনেতা।
১৯০৭ - জ্যাকি গ্র্যান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ও ধর্মপ্রচারক।
১৯৩২ - কনরাড হান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৩৬ - গ্লেন্ডা জ্যাকসন, ইংরেজ অভিনেত্রী ও রাজনীতিবিদ।
১৯৪৩ - মরিস ফস্টার, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৫১ - কেভিন কিগান - ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
১৯৫৯ - অ্যান্ড্রু জোন্স, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার।
১৯৮৬ - জেনি গান, ইংরেজ আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার।
১৯৮৭ - মুশফিকুর রহিম, বাংলাদেশি উইকেট কিপার ব্যাটসম্যান।

মৃত্যু

১৮০৫ - জার্মান লেখক কবি নাট্যকার ইহুয়ান ফেডারিক শিলার।
১৯০৩ - পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর।
১৯০৪ - স্বামী নিরঞ্জনানন্দ, শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যদের অন্যতম।
১৯৩১ - আলবার্ট আব্রাহাম মাইকেলসন, মার্কিন পদার্থবিদ।
১৯৭১ - পূর্ণেন্দু দস্তিদার, লেখক ও রাজনীতিবিদ।
১৯৮৫ - এডমন্ড ওব্রায়েন, মার্কিন অভিনেতা।
১৯৮৬ - তেনজিং নোরগে নেপালী শেরপা পর্বতারোহী ও এডমন্ড হিলারির সাথে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয়ী।
১৯৯৮ - তালাত মাহমুদ, ভারতীয় গজল গায়ক।
২০০৯ - এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী।
২০১৩ - ইন্দ্রনাথ মজুমদার, কলকাতার সুবর্ণরেখা প্রকাশন সংস্থার প্রতিষ্ঠাতা ও দুষ্প্রাপ্য গ্রন্থের সংগ্রাহক।

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৮   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে - চীফ হুইপ
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার
সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : হাবিবুর রশিদ
মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর ১৫৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী
ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ