ওজোপাডিকোর উদ্যোগে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওজোপাডিকোর উদ্যোগে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ৯ মে ২০২৬



ওজোপাডিকোর উদ্যোগে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১টায় শহরের গোয়ালচামটে অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালন ও সংরক্ষণ সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মীর মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ, উপ-বিভাগীয় প্রকৌশলী হিমাদ্রি কুমার পোদ্দার, উপ-বিভাগীয় প্রকৌশলী ফুয়াদ হাসান, সরকারি প্রকৌশলী সাস্বত দত্ত, সহকারী প্রকৌশলী শামীম হাসান, উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম ও গালিব আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ওজোপাডিকোর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুদিন আগে দেশে জ্বালানি সংকট দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ফলে ফরিদপুরে এখন কার্যত কোনো লোডশেডিং নেই বললেই চলে।

সভায় জানানো হয়, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় হয় ১১ টাকা ৯০ পয়সা, অথচ তা বিক্রি করা হচ্ছে ৮ টাকা ৯৫ পয়সায়। এতে প্রতি ইউনিটে সরকারকে প্রায় ২ টাকা ৯৮ পয়সা ভর্তুকি দিতে হচ্ছে।

এ সময় আরও জানানো হয়, বর্তমানে ফরিদপুরে ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ১ লাখ ১২ হাজার এবং জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ৭৫ মেগাওয়াট।

সভায় বিদ্যুৎ ব্যবহারে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩৬   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ