বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি-লিসাদের সঙ্গে বাংলাদেশের সঞ্জয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি-লিসাদের সঙ্গে বাংলাদেশের সঞ্জয়
শনিবার, ৯ মে ২০২৬



বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি-লিসাদের সঙ্গে বাংলাদেশের সঞ্জয়

আগামী জুন মাসে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় মিউজিশিয়ান ও ডিজে সঞ্জয় দেব। তার এ পারফর্মের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞে এবার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নাম!

ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, সঞ্জয় আগামী ১২ জুন টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। সেই মঞ্চে বিশ্বখ্যাত তারকারাও পারফর্ম করবেন।

টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। তাদের সঙ্গে একইদিন একই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়ে সংবাদমাধ্যমে সঞ্জয় বলেন,

জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে আজ সেই মঞ্চের অংশ হতে যাচ্ছি, অবিশ্বাস্য অনুভূতি। একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।

সঞ্জয় আরও বলেন,

এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথম নিজেদের মাটিতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তিনটি দেশ। প্রতিটি দেশের প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান।

আগামী ১১ জুন মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে গ্র্যামিজয়ী মেক্সিকান ব্যান্ড মানা। পাশাপাশি মঞ্চ মাতাবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন, লিলা ডাউন্স ও জনপ্রিয় ব্যান্ড লস অ্যাঞ্জেলস আজুলস।

আগামী ১২ জুন কানাডার টরন্টো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা ও জেসি রেইজ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় এবং বলিউড তারকা নোরা ফাতেহি।

একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন পপতারকা কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। এ মঞ্চে আরও পারফর্ম করবেন ডিজে সঞ্জয়, র‍্যাপার ফিউচার, আনিতা, রেমা ও টাইলা।

প্রসঙ্গত, আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের জমকালো আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বের ৪৮টি দল ফুটবল নিয়ে লড়াকু হয়ে উঠবে মাঠে। আর এ আসরের উন্মাদনা বাড়াতে আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ল্যাটিন পপ সংগীতশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ের গাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ থিম সং ‘দাই দাই’।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩৯   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ