![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়সমূহের কাব স্কাউট সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে ৫ দিনব্যাপী ৯১০ ও ৯১১তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল দশটায় ফরিদপুর পিটিআই-তে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনা ও ব্যবস্থাপনায় আয়োজিত এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট অশোক কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট ফরিদপুর জোনের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা স্কাউটের সম্পাদক মো. হায়দার হোসেন, জেলা স্কাউটের সহকারী কমিশনার আলীমুজ্জামান রনি, গোপালগঞ্জ পিটিআই সহকারী সুপার উডব্যাজার কায়েস হাসান, রাজৈর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর উডব্যাজার মো. ফিরোজ মিয়া, উডব্যাজার মো. জাহাঙ্গীর মণ্ডলসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এছাড়া ৯১১তম কোর্সের কোর্স লিডার এএলটি মো. মহিউদ্দিন আহমেদ এবং ৯১০তম কোর্সের কোর্স লিডার এএলটি মো. ইলিয়াস আহমেদ বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ১৬ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ৯৩ জন প্রশিক্ষণার্থী শিক্ষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে কাব স্কাউট কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১১:৫৮:১৪ ১০ বার পঠিত