ফরিদপুরে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
রবিবার, ১০ মে ২০২৬



ফরিদপুরে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়সমূহের কাব স্কাউট সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে ৫ দিনব্যাপী ৯১০ ও ৯১১তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার ‌ সকাল দশটায় ‌ফরিদপুর পিটিআই-তে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনা ও ব্যবস্থাপনায় আয়োজিত এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট অশোক কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট ফরিদপুর জোনের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা স্কাউটের সম্পাদক মো. হায়দার হোসেন, জেলা স্কাউটের সহকারী কমিশনার আলীমুজ্জামান রনি, গোপালগঞ্জ পিটিআই সহকারী সুপার উডব্যাজার কায়েস হাসান, রাজৈর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর উডব্যাজার মো. ফিরোজ মিয়া, উডব্যাজার মো. জাহাঙ্গীর মণ্ডলসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এছাড়া ৯১১তম কোর্সের কোর্স লিডার এএলটি মো. মহিউদ্দিন আহমেদ এবং ৯১০তম কোর্সের কোর্স লিডার এএলটি মো. ইলিয়াস আহমেদ বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ১৬ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ৯৩ জন প্রশিক্ষণার্থী শিক্ষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে কাব স্কাউট কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৮:১৪   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ